© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সুন্দরবন-খুলনাঞ্চলে আঘাত হেনেছে আম্পান

শেয়ার করুন:
সুন্দরবন-খুলনাঞ্চলে আঘাত হেনেছে আম্পান
own-reporter-khulna
০৮:৪০ পিএম | ২০ মে, ২০২০

সুন্দরবনসহ খুলনাঞ্চলে শুরু হয়েছে ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডব। আম্ফানের প্রভাবে এ অঞ্চলে ভারী বর্ষণের সঙ্গে বইছে ঝড়ো বাতাস, ধসে পড়ছে কাঁচাপাকা ঘরবাড়ি, উপড়ে পড়েছে বহু গাছ, বিদ্যুতের পোল।

সুন্দরবনসহ খুলনাঞ্চলে শুরু হয়েছে ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডব। আম্ফানের প্রভাবে এ অঞ্চলে ভারী বর্ষণের সঙ্গে বইছে ঝড়ো বাতাস, ধসে পড়ছে কাঁচাপাকা ঘরবাড়ি, উপড়ে পড়েছে বহু গাছ, বিদ্যুতের পোল।

বুধবার সন্ধ্যায় খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ আমিরুল আজাদ বলেন, সন্ধ্যা ৬টার পর থেকে ঘূর্ণিঝড় আম্পান আঘাত হানা শুরু করেছে সুন্দরবন, খুলনা, মোংলা, বাগেরহাট, সাতক্ষীরাজুড়ে।

তিনি বলেন, ঘূর্ণিঝড় আম্পানের অগ্রভাগ বর্তমানে খুলনা উপকূল অতিক্রম করছে। যার প্রভাবে খুলনায় ৫০ কিমি বেগে দমকা থেকে ঝড়ো হাওয়া বইছে। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪১ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

জানা গেছে, প্রবল ঝড়ে গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। কিছু কিছু জায়গায় গাছ পড়ে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচা-পাকা ঘর ও বিদ্যুৎ সরবরাহের অবকাঠামো। নদীতে জোয়ার থাকায় কয়রা, পাইকগাছা ও দাকোপের নিম্নাঞ্চলের বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে। অনেক স্থানে নদীর পানি প্রবল বে‌গে আছড়ে পড়ছে জীর্ণশীর্ণ বে‌ড়িবাঁধের উপর।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন