© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনা: নোয়াখালীতে মোট আক্রান্ত ২৩৪, চারজনের মৃত্যু

শেয়ার করুন:
করোনা: নোয়াখালীতে মোট আক্রান্ত ২৩৪, চারজনের মৃত্যু

প্রতীকী ছবি

own-reporter-noakhali
০৫:১০ পিএম | ২১ মে, ২০২০

নোয়াখালীতে করোনাভাইরাসে নতুন করে আরও ৭ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ২৩৪ জনে দাঁড়াল। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ জন।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা সিভিল সার্জন মোমিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন বলেন, ১৯ ও ২০ মে শনাক্তকৃতদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) করোনা ল্যাবে পাঠানো হয়। ১৯ মে রাতে তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

জেলায় আক্রান্তদের মধ্যে বেগমগঞ্জে ১২৯, সদরে ২৭, চাটখিলে ২০, সোনাইমুড়ীতে ১৫, কবিরহাটে ২০, কোম্পানীগঞ্জে পাঁচ, সেনবাগে সাত, হাতিয়ায় ছয় ও সুবর্ণচরে পাঁচজন।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন