বসুন্ধরা চেয়ারম্যানের ঈদ উপহার পাচ্ছে সাড়ে ১০ হাজার পরিবার

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে বিপর্যস্ত পুরো বিশ্ব। এ কারণে বিশ্ব অর্থনীতি প্রায় স্থবির। বাংলাদেশেও ভাইরাসটির সংক্রমণ বেড়েই চলছে। এমন অবস্থায় দুর্ভোগে পড়েছে দরিদ্র ও খেটে খাওয়া মানুষজন। সরকারের পাশাপাশি অসহায় মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। তাদের তালিকায় রয়েছে দেশের শীর্ষ স্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। দেশে করোনার প্রাদুর্ভাবের শুরু থেকেই ভাইরাসটির ভয়াবহতা ঠেকাতে কাজ করে যাচ্ছে বসুন্ধরা গ্রুপ।

এবার তারই ধারাবাহিকতায় সাড়ে ১০ হাজার দরিদ্র পরিবারকে ঈদ উপহার দিলেন দেশের বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) থেকে শুক্রবার আশপাশের বিভিন্ন ওয়ার্ড ও পাশের নারায়ণগঞ্জের রূপগঞ্জ এবং মানিকগঞ্জের দরিদ্র মানুষের মধ্যে বিতরণের জন্য এসব ঈদ উপহার স্থানীয় জনপ্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়।

প্রতিটি ঈদ উপহার প্যাকেটে রয়েছে মিনিকেট চাল ৩ কেজি, চিনি গুড়া চাল ২ কেজি, আটা ২ কেজি, তেল ১ লিটার, সেমাই ১ প্যাকেট এবং চিনি ১ কেজি।

সংশ্লিষ্টরা জানান, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন আশেপাশের ছয়টি ওয়ার্ডের কাউন্সিলর ও তাদের প্রতিনিধিরা এসব উপহার সামগ্রী বুঝে নেন। এছাড়া ঈদ উপহারের একটি অংশ পার্শ্ববর্তী রূপগঞ্জ ও মানিকগঞ্জের দরিদ্র মানুষদের মাঝে বিতরণের জন্য সেখানকার জনপ্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়। এলাকার আয়তন ও দরিদ্র মানুষের বিবেচনায় কোনো ওয়ার্ডে ৫০০ প্যাকেট, কোনো ওয়ার্ডে এক হাজার প্যাকেট ঈদ উপহার দেওয়া হয়।

আহমেদ আকবর সোবহানের পক্ষে আইসিসিবি'র প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসীম উদ্দিন কাউন্সিলরদের হাতে ঈদ উপহার সামগ্রীগুলো তুলে দেন।

জনপ্রতিনিধিরা জানান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সব সময় বিপদে-আপদে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। করোনা পরিস্থিতির শুরু থেকেই খাদ্যসহায়তা দিয়ে আসছেন। তাঁর নির্দেশমতো আমরা তালিকা ধরে ধরে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব ঈদ উপহার দ্রুততম সময়ে দরিদ্র পরিবারগুলোয় পৌঁছে দেব।

আইসিসিবি'র প্রধান পরিচালন কর্মকর্তা জসীম উদ্দিন বলেন, এগুলো আমাদের চেয়ারম্যান স্যারের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী। করোনা পরিস্থিতির শুরু থেকে চেয়ারম্যান স্যারের নির্দেশে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে সারা দেশে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। আজকের ঈদ উপহার সেই সহায়তার বাইরে। এবার ঈদ সামনে রেখে ১০ হাজার ৫শ প্যাকেটের ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, দেশে করোনা প্রাদুর্ভাবের পর থেকে প্রধানমন্ত্রীর তহবিলে ১০ কোটি টাকার চেক হস্তান্তর, নিয়মিত ত্রাণ বিতরণ, করোনা হাসপাতাল নির্মাণে সরকারকে সহযোগিতা, বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) ২৫ হাজার মাস্ক ও এক হাজার পিপিই বিতরণ, নিম্ন আয়ের মানুষের মধ্যে রমজানের শুরু থেকে ত্রাণ বিতরণসহ বিভিন্ন কাজের মাধ্যমে এগিয়ে আসে দেশে শীর্ষ স্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
রিয়ালকে হারানো দলকে নিয়ে সতর্ক বার্সা কোচ Feb 02, 2026
img
রিয়ালের ‘মিনি হাসপাতালে’ বেলিংহাম Feb 02, 2026
img
নাগরিকত্ব আইনে বাংলাদেশিদের সুখবর দিল ইতালি! Feb 02, 2026
চট্টগ্রামে নির্বাচনী জনসভায় জামায়াত আমির Feb 02, 2026
নেটদুনিয়ায় ঝড়, প্রেম নিয়ে স্বস্তিকার স্পষ্ট বার্তা Feb 02, 2026
img
ভারতের বিপক্ষে অর্পিতাদের মানসিকতায় মুগ্ধ কোচ বাটলার Feb 02, 2026
img
দেশের রিজার্ভ বেড়ে ৩৩ বিলিয়ন ডলার Feb 02, 2026
img
বয়সের ফারাক ও কটাক্ষের মাঝেও মিষ্টি জুটি সোহিনী ও সপ্তর্ষি! Feb 02, 2026
img
টলিপাড়ায় নতুন সুখবর, বাগদান সারলেন রোশনি ও সৌমেন! Feb 02, 2026
img
প্রতিদ্বন্দ্বী একটি দলের প্রার্থী সংঘাত তৈরির চেষ্টা করছে: ইশরাক Feb 02, 2026
img
নীতিতে না থাকায় আওয়ামী লীগ ছেড়েছি : মান্না Feb 02, 2026
img
জাহানারা আলমের করা অভিযোগের তদন্ত প্রতিবেদন বিসিবিতে জমা Feb 02, 2026
img
এই নির্বাচন ঠিক করবে আগামীর বাংলাদেশ জুলুমের না ইনসাফের হবে : সারজিস Feb 02, 2026
img
বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছেছে পাকিস্তান দল Feb 02, 2026
img
অরিজিতের দেখানো পথেই হাঁটছেন অভিনেতা রাজীব Feb 02, 2026
img
পবিত্র শবেবরাতে বিএনপি মহাসচিবের বাণী Feb 02, 2026
img
ক্যারিয়ারের আগে সন্তান, নিজের প্রায়োরিটি স্পষ্ট করলেন দীপিকা Feb 02, 2026
img
আচরণবিধি লঙ্ঘনে গিয়াস উদ্দিন তাহেরীকে নির্বাচন কমিশনের সতর্কবার্তা Feb 02, 2026
img
দিতিপ্রিয়ার বিদায়ের দু'মাসের মধ্যেই কি বন্ধ হচ্ছে 'চিরদিনই তুমি যে আমার'? Feb 02, 2026
img
জামায়াত আমির বললেন ‘রাখ তোর ফ্যামিলি কার্ড’ Feb 02, 2026