© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনায় আরও ২১ জনের মৃত্য, আক্রান্ত ১১৬৬

শেয়ার করুন:
করোনায় আরও ২১ জনের মৃত্য, আক্রান্ত ১১৬৬
own-reporter
০৩:১৪ পিএম | ২৬ মে, ২০২০

দেশে করোনাভাইরাস সংক্রমণের ৮০তম দিনে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা গিয়ে দাড়াল ৫২২ জন

দেশে করোনাভাইরাস সংক্রমণের ৮০তম দিনে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা গিয়ে দাড়াল ৫২২ জন।

এছাড়া গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে ১ হাজার ১৬৬ জন কোভিড-১৯ রোগী শনাক্ত করা হয়েছে। এনিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাড়াল ৩৬ হাজার ৭৫১ জন।

সোমবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

বুলেটিনে ডা. নাসিমা জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে ২৪৫ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৭ হাজার ৫৭৯ জন সুস্থ হয়েছেন।

প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত করা হয় ৮ মার্চ এবং এ রোগে ১৮ মার্চ প্রথম একজন রোগীর মৃত্যু হয়।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন