© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিলেট সিটির সাবেক ও বর্তমান মেয়রের স্ত্রী করোনায় আক্রান্ত

শেয়ার করুন:
সিলেট সিটির সাবেক ও বর্তমান মেয়রের স্ত্রী করোনায় আক্রান্ত

ছবি : বাঁ থেকে আসমা কামরান ও শামা হক চৌধুরী

own-reporter
১২:১৫ পিএম | ০৩ জুন, ২০২০

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক ও বর্তমান মেয়রের স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। বর্তমান সিটি মেয়র আরিফুল হক

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক ও বর্তমান মেয়রের স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। বর্তমান সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী শামা হক চৌধুরীর মঙ্গলবার করোনা সনাক্ত হয়েছে। মঙ্গলবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।

সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, শামা হক বর্তমানে বাসায় রয়েছেন। তিনি সুস্থ আছেন।

এদিকে ব্যক্তিগত সহকারীর করোনা শনাক্ত হওয়ার পর থেকেই বাসায় আইসোলেশনে আছেন মেয়র আরিফ। এবার তার স্ত্রীরও করোনা শনাক্ত হল।

এর আগে গত ২৭ মে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের স্ত্রী আসমা কামরানের করোনা শনাক্ত হয়। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। আসমা কামরান সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

টাইমস/জেকে

মন্তব্য করুন