© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আক্রান্ত ৫৫ হাজার ছাড়াল, আরও ৩৭ জনের মৃত্যু

শেয়ার করুন:
আক্রান্ত ৫৫ হাজার ছাড়াল, আরও ৩৭ জনের মৃত্যু
own-reporter
০৩:১৮ পিএম | ০৩ জুন, ২০২০

দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৫৫ হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ২ হাজার ৬৯৫ জন রোগী শনাক্ত করা হয়েছে। এতে করে মোট আক্রান্তের সংখ্যা দাড়াল ৫৫ হাজার ১৪০ জন।

এছাড়া গত ২৪ ঘন্টায় দেশে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে কোভিড-১৯ এ মোট মৃত্যুর সংখ্যা দাড়াল ৭৪৬ জন।

বুধবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

বুলেটিনে ডা. নাসিমা জানান, গত ২৪ ঘন্টায় ৪৭০ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১১ হাজার ৫৯০ জন সুস্থ হয়েছেন।

ব্রিফিংয়ে জানানো হয়, দেশের মোট ৫০টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ১০৩টি নমুনা সংগ্রহ করে ১২ হাজার ৫১০টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত দেশে মোট ৩ লাখ ৪৫ হাজার ৫৮৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন