© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফোনে কথা বলতে বলতে ট্রেনে কাটা

শেয়ার করুন:
ফোনে কথা বলতে বলতে ট্রেনে কাটা
own-reporter-chattogram
০৬:৫৮ পিএম | ১৯ জানুয়ারি, ২০১৯

মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন ধরে হেঁটে যাওয়ার সময় ট্রেনে চাকায় কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন ধরে হেঁটে যাওয়ার সময় ট্রেনে চাকায় কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।

নিহতের নাম মো. হজরত আলী স্বাধীন (৪৮)। তিনি নগরীর কসমোপলিটন আবাসিক এলাকার বাসিন্দা।

শনিবার বিকাল তিনটার দিকে নগরীর ষোলশহরে এ ঘটনা ঘটে।

ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. জাকির হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রেল লাইন ধরে হেঁটে যাচ্ছিলেন স্বাধীন। ওই সময় তিনি ফোনে কথা বলছিলেন। এসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী ডেমু ট্রেনের নিচে কাটা পড়েন।

পথচারীরা স্বাধীনকে অনেক ডাকলেও তিনি শুনতে পাননি বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

 

টাইমস/এক্স

মন্তব্য করুন