© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সৌদি গণমাধ্যমে বাংলাদেশের ‘সাত রঙা চা’

শেয়ার করুন:
সৌদি গণমাধ্যমে বাংলাদেশের ‘সাত রঙা চা’

সাইফুলের সাত রঙা চা পান করছেন এক চা-প্রেমী নারী। ছবি- আরব নিউজ

central-desk
০৮:০৭ পিএম | ১৯ জানুয়ারি, ২০১৯

বাংলাদেশের চায়ের প্রশংসা করে সৌদি আরবের জনপ্রিয় গণমাধ্যম আরব নিউজে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। শনিবার প্রকাশিত ওই প্রতিবেদনে সিলেটের শ্রীমঙ্গলের এক যুবকের তৈরি করা সাত রঙের চায়ের কথা বলা হয়েছে।

বাংলাদেশের চায়ের প্রশংসা করে সৌদি আরবের জনপ্রিয় গণমাধ্যম আরব নিউজে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

শনিবার প্রকাশিত ওই প্রতিবেদনে সিলেটের শ্রীমঙ্গলের এক যুবকের তৈরি করা সাত রঙের চায়ের কথা বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে বর্তমানে চা-প্রেমীদের 'সাত রঙা' চায়ের স্বাদ বিপ্লব ঘটিয়েছে। ঢাকায় তৈরি ওই চায়ে সাত ধরনের রং ও সাত ধরনের স্বাদ রয়েছে।

রাজধানী ঢাকা থেকে ১৭৫ কিলোমিটার দূরে সিলেটের শ্রীমঙ্গলে এ ধরনের চা তৈরি করছেন সাইফুল ইসলাম নামের এক যুবক।

চা উৎপাদক অঞ্চলে জন্মগ্রহণ করায় নতুন ধরনের চা তৈরি সাইফুলের অনুপ্রেরণা ছিল।

এ বিষয়ে সাইফুল ইসলাম বলেন, ছোটবেলা থেকে দেখছি এখানকার উৎপন্ন চা সারা দেশ ও বিদেশে পাঠানো হয়। তাই পড়ালেখা শেষ করে কিছু করার চিন্তা করি।

‘সেই চিন্তা থেকেই ভালো স্বাদের সঙ্গে একটি ভালো চা তৈরির চেষ্টা করি। বার বার পরীক্ষা চালাই বিভিন্ন ধরনের চায়ের ওপর। শেষমেশ আমি জ্যাকপটের সঙ্গে আমার স্বপ্নকে মেলাই। আমি আবিষ্কার করি সাত রঙা চা।’

আরব নিউজের ওই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এর আগে রমেশ রাম গৌর নামে সাইফুলের এক প্রতিবেশী পাঁচ লেয়ারের চা তৈরি করেন ২০০৬ সালে। ঢাকা থেকে পর্যটকরা ভ্রমণে গেলে এমন চা পান করত। তখন ওই চা জনপ্রিয়তা পায়।

গৌরের বিভিন্ন রঙের চা দেখে সাইফুল অনুপ্রেরণা পান। পরে তিনি শ্রীমঙ্গলে একটি দোকান খোলেন।

এর এক বছর পরে চাহিদা বাড়াতে ঢাকার খিলগাঁওয়ের তালতলা মার্কেটে দোকান নেন সাইফুল। সেখানেও চা-প্রেমীদের কাছে তার সাত রঙা চা খুব জনপ্রিয়তা পায়।

 

টাইমস/এক্স

মন্তব্য করুন