© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ময়মনসিংহে করোনা উপসর্গে শিল্প পুলিশের পরিদর্শকের মৃত্যু

শেয়ার করুন:
ময়মনসিংহে করোনা উপসর্গে শিল্প পুলিশের পরিদর্শকের মৃত্যু
own-reporter-mymensingh
১০:০৩ পিএম | ২৪ জুন, ২০২০

বমি ও ডায়রিয়াসহ করোনা উপসর্গ নিয়ে ময়মনসিংহের ভালুকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পরিদর্শক মোহাম্মদ সালাহউদ্দিন মিয়া (৫৩) মারা গেছেন। মঙ্গলবার রাত রাত পৌনে ৩টার দিকে তিনি মারা যান।

বমি ও ডায়রিয়াসহ করোনা উপসর্গ নিয়ে ময়মনসিংহের ভালুকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পরিদর্শক মোহাম্মদ সালাহউদ্দিন মিয়া (৫৩) মারা গেছেন। মঙ্গলবার রাত রাত পৌনে ৩টার দিকে তিনি মারা যান।

সিভিল সার্জন ডা. এ বি এম মসিউল আলম জানান, তিনি ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন। মঙ্গলবার রাতে পাতলা পায়খানা ও বমি করায় ভালুকা উপজেলা হাসপাতালে ভর্তি করা হলে ভোরে তিনি মারা যান। তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি।

ভালুকা শিল্প পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার নুর নবী জানান, মঙ্গলবার রাত পৌনে ২টার দিকে ভালুকা শিল্প পুলিশের পরিদর্শক মোহাম্মদ সালাহউদ্দিন মিয়া বারবার পাতলা পায়খানা ও বমি করায় নিজেই চিকিৎসকের সাথে কথা বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান এবং হেঁটে হেঁটে হাসপাতালের দোতলায় ওঠেন। এক ঘণ্টার ব্যবধানে রাত পৌনে ৩টার দিকে চিকিৎসক তাকে স্যালাইন দেয়ার জন্য ক্যানোলা লাগানোর সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন।

তিনি মাদারীপুরের রাজৈর উপজেলার হাজি আবু আলেম মিয়ার ছেলে। তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। মরদেহ বাড়িতে পাঠানো হয়েছে।পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে বলেও জানান তিনি।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন