© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ময়মনসিংহে শয়নকক্ষে ঝুলছিল বেসরকারি ভার্সিটি ছাত্রীর লাশ!

শেয়ার করুন:
ময়মনসিংহে শয়নকক্ষে ঝুলছিল বেসরকারি ভার্সিটি ছাত্রীর লাশ!
own-reporter-mymensingh
০২:২৬ পিএম | ২৫ জুন, ২০২০

ময়মনসিংহের মুক্তাগাছায় কক্ষের সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম পূজা পাল।

ময়মনসিংহের মুক্তাগাছায় কক্ষের সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম পূজা পাল।

বুধবার বিকাল ৬টার দিকে শহরের মন্ডার দোকান সংলগ্ন মালিকের বাসা থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

পূজা পাল মুক্তাগাছার প্রসিদ্ধ মিষ্টি মন্ডা দোকানের মালিকদের একাংশ রবীন্দ্রনাথ পালের মেয়ে। সে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এআইইউবি) ১ম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, বুধবার বিকাল সোয়া ৪টার দিকে মন্ডা দোকান সংলগ্ন চার তলা বাসভবনের ২য় তলায় একটি কক্ষের সিলিং ফ্যানে পূজা পালের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় পরিবারের সদস্যরা। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।

মুক্তাগাছা থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মৃত্যুর কারণ জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন