© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনার উপসর্গে খুলনায় শিক্ষকসহ আরও ৩ জনের মৃত্যু

শেয়ার করুন:
করোনার উপসর্গে খুলনায় শিক্ষকসহ আরও ৩ জনের মৃত্যু

প্রতীকী ছবি

own-reporter-khulna
০৩:৪৪ পিএম | ২৫ জুন, ২০২০

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে খুলনায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার রাতের বিভিন্ন সময় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে তাদের মৃত্যু হয়।

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে খুলনায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার রাতের বিভিন্ন সময় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে তাদের মৃত্যু হয়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুন্সী মো. রেজা সেকেন্দার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে খুলনা জিলা স্কুলের শিক্ষক মো. জান্নাতুল ফেরদৌস (৪০) বুধবার রাত ১১টার দিকে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তার মৃত্যু হয়। তার বাড়ি নগরীর বয়রা পালপাড়া এলাকায়।

নগরীর বাগমারা এলাকার হারুন শেখ (৫৫) নামে এক ব্যক্তি বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টায় তিনি মারা যান। এছাড়াও নগরীর রায়েরমহল এলাকার বাবু (৪৫) নামে এক ব্যক্তি মঙ্গলবার (২৩ জুন) বিকেলে হাসপাতালে ভর্তি হন। বুধবার রাতে তার মৃত্যু হয়।

করোনার উপসর্গ নিয়ে মৃতদের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান ডা. মুন্সী মো. রেজা সেকেন্দার।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন