© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বরিশাল মেডিকেলে ৫ মিনিটের ব্যবধানে দুইজনের মৃত্যু

শেয়ার করুন:
বরিশাল মেডিকেলে ৫ মিনিটের ব্যবধানে দুইজনের মৃত্যু
own-reporter-barisal
০৪:৩৬ পিএম | ২৫ জুন, ২০২০

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিটে ৫ মিনিটের ব্যবধানে দুই রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন শেবাচিম হাসপাতালের সহকারী পরিচালক ডা. এস.এম মনিরুজ্জামান।

মারা যাওয়া দুইজন হলেন- পটুয়াখালী সদর উপজেলার দুলবাক গ্রামের ইদ্রিস হাওলাদার (৭৫) এবং বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর গ্রামের মজিবর রহমান (৭৫)।

ডা. এস.এম মনিরুজ্জামান জানান, করোনার উপসর্গ নিয়ে ইদ্রিস হাওলাদারকে বুধবার দিবাগত রাত সোয়া ২টায় শেবাচিম হাসপাতালে ভর্তি করেন তার স্বজনরা। ভোর ৫টা ১০ মিনিটে তার মৃত্যু হয়।

এদিকে ভোর সোয়া ৫টার দিকে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মজিবর রহমান (৭৫) মৃত্যুবরণ করেন। তিনি করোনা উপসর্গ নিয়ে গত মঙ্গলবার দিনগত রাত পৌনে ১১টায় শেবাচিম হাসপাতালে ভর্তি হন।

ডা. মনিরুজ্জামান বলেন, ওই দুইজন করোনায় আক্রান্ত ছিলেন কি-না তা নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন