© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনায় শিল্পপতি হাসান জামিলের মৃত্যু

শেয়ার করুন:
করোনায় শিল্পপতি হাসান জামিলের মৃত্যু
district-correspondent
০৬:১২ পিএম | ২৫ জুন, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুমিল্লার বিশিষ্ট শিল্পপতি হাসান জামিল সাত্তার (৭০) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুমিল্লার বিশিষ্ট শিল্পপতি হাসান জামিল সাত্তার (৭০) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার বাড়ি জেলার দাউদকান্দিতে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অনেক আত্মীয়-স্বজনসহ শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

শিল্পপতি হাসান জামিল সাত্তারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার ভাতিজা ও দাউদকান্দি পৌরসভার মেয়র নাঈম ইউসুফ সেইন জানান, তার চাচা কিডনি জটিলতাসহ নানা শারীরিক সমস্যার কারণে অসুস্থ ছিলেন। এছাড়াও ৩ দিন আগে তার করোনা শনাক্ত হলে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তিনি মারা যান।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন