© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাতে পরিবারের সঙ্গে ঘুমিয়ে সকালে মিলল কোরআনে হাফেজের লাশ

শেয়ার করুন:
রাতে পরিবারের সঙ্গে ঘুমিয়ে সকালে মিলল কোরআনে হাফেজের লাশ
own-reporter-sylhet
০৬:৩৬ পিএম | ২৫ জুন, ২০২০

সিলেট নগরীর উপশহর এলাকায় ইফজাল আহমদ (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপশহরের বি-ব্লকের ১৮ নম্বর রোডের ৩ নম্বর বাসার পেছন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সিলেট নগরীর উপশহর এলাকায় ইফজাল আহমদ (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপশহরের বি-ব্লকের ১৮ নম্বর রোডের ৩ নম্বর বাসার পেছন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ইফজাল আহমেদ ঝিংগাবাড়ী ইউনিয়নের কাপ্তানপুর গ্রামের কুতুব আলীর ছেলে। তিনি কোরআনে হাফেজ ও সিলেট এমসি কলেজে অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

জানা যায়, নগরীর উপশহরের বি ব্লকের ১৮ নম্বর রোডের ৩ নম্বর বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন তিনি। বুধবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুমিয়েছিলেন ইফজাল। বৃহস্পতিবার সকালে তাকে ঘরে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজ করেন। এক পর্যায়ে বাসার পেছনের দিকের দরজা খোলা দেখে বাইরে গিয়ে মৃতদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় তাদের কান্নায় শব্দ শুনে প্রতিবেশিরা পুলিশে খবর দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহপরাণ থানার ওসি আব্দুল কাইয়ুম জানান, শাহজালাল উপশহর এলাকায় মরদেহ পড়ে আছে- শুনে পুলিশ সদস্যরা সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে। তার মুখে রক্ত ছিল।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে তাকে হত্যা করা হয়েছে, নাকি ভবন থেকে পড়ে মৃত্যু হয়েছে, তা এখনই বলা যাচ্ছে না।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন