© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইসলামিক ফাউন্ডেশনের সাবেক ডিজি সামীম আফজালের মৃত্যু

শেয়ার করুন:
ইসলামিক ফাউন্ডেশনের সাবেক ডিজি সামীম আফজালের মৃত্যু
own-reporter
১১:১৩ এএম | ২৬ জুন, ২০২০

ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) সাবেক মহাপরিচালক এবং জেলা ও দায়রা জজ সামীম মোহাম্মদ আফজাল মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) সাবেক মহাপরিচালক এবং জেলা ও দায়রা জজ সামীম মোহাম্মদ আফজাল মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তি‌নি দীর্ঘ‌দিন ধরে ক‌্যানসারে ভুগ‌ছিলেন। রাজধানীর একটি হাসপাতালে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। মৃত‌্যুকালে তার বয়স হয়ে‌ছিল ৬৫ বছর।

উল্লেখ্য, সামীম মোহাম্মদ আফজাল টানা ১১ বছর ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ (ইফাবা) মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। গত বছরের ৩০ ডিসেম্বর তার মেয়াদ শেষ হয়।

জানা গেছে, রাজধানীর মোহাম্মদপুরের বাসায় শা‌রী‌রিক অবস্থার অবন‌তি ঘটলে বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাকে সেন্ট্রাল হাসপাতালে ভ‌র্তি করা হয়। এরপর ১০টা ২০ মি‌নিটে তি‌নি মৃত্যুবরণ করেন।

টাইমস/জেকে

মন্তব্য করুন