© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বগুড়ায় করোনায় প্রাণ গেল জনতা ব্যাংক কর্মকর্তার

শেয়ার করুন:
বগুড়ায় করোনায় প্রাণ গেল জনতা ব্যাংক কর্মকর্তার
district-correspondent
০৪:৪৯ পিএম | ২৬ জুন, ২০২০

বগুড়ার জনতা ব্যাংক করপোরেট শাখার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার একেএম শাহজান আলী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৫ বছর।

বগুড়ার জনতা ব্যাংক করপোরেট শাখার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার একেএম শাহজান আলী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৫ বছর।

শুক্রবার ভোর ৫টার দিকে বগুড়ার বেসরকারি হাসপাতাল টিএমএসএস-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। একেএম শাহজান আলীর বাড়ি বগুড়ার দত্তবাড়ী এলাকায়।

টিএমএসএস হাসপাতালের মুখপাত্র আবদুর রহিম জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে একেএম শাহজান আলী করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন।

শাহজান আলীর ছেলে সাদমান সম্পদ জানান, গত পাঁচ দিন ধরে তার বাবা জ্বর ও কাশিতে ভুগছিলেন। ২৩ জুন বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজে একেএম শাহজান আলীর নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করা হয়। ২৪ জুন তার রিপোর্ট করোনা পজিটিভ আসে।

সাদমান বলেন, বৃহস্পতিবার দুপুর থেকে বাবার শ্বাসকষ্ট শুরু হয়। পরে শুক্রবার ভোরে বাবা মারা যান। তাকে শিবগঞ্জ উপজেলায় চাপ্পারা গ্রামে নিজ বাড়ি সংলগ্ন গোরস্থানে দাফন করা হবে।

টাইমস/এসএন

মন্তব্য করুন