© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনায় আক্রান্ত খুলনার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক

শেয়ার করুন:
করোনায় আক্রান্ত খুলনার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক
own-reporter-khulna
০৩:৩০ পিএম | ২৭ জুন, ২০২০

স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় অফিসের দুই কর্মকর্তাসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পরিচালক ডা. রাশেদা সুলতানা।

বিষয়টি নিশ্চিত করে রাশেদা সুলতানা নিজেই জানান, নমুনা পরীক্ষায় শুক্রবার তার করোনা পজিটিভ শনাক্ত হয়। এ ছাড়া তার কার্যালয়ের সহকারী প্রধান কর্মকর্তা জোবায়ের হোসেন ও প্রশাসনিক কর্মকর্তা এস এম জাহাতাব হোসেনেরও করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তারা সবাই বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন।

এছাড়া শুক্রবার করোনা পজিটিভ হয়েছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) মো. মিজানুর রহমানও।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মুন্সী মো. রেজা সেকান্দার বলেন, নমুনা পরীক্ষার পর শুক্রবার আরএমও মিজানুর রহমান পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। তার শারীরিক অবস্থা ভালো থাকায় সতর্ক অবস্থানে নেওয়া হয়েছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন