© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গৌরীপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

শেয়ার করুন:
গৌরীপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
own-reporter-mymensingh
০৩:৫২ পিএম | ২৭ জুন, ২০২০

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক চালক নিহত এবং অপর ট্রাকের চালক আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার রামগোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক চালক নিহত এবং অপর ট্রাকের চালক আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার রামগোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম ক্যাপ্টেন মিয়া (৪০)। তার বাড়ি শেরপুর জেলায়। এ ঘটনায় আহত হয়েছেন অপর ট্রাক চালক লিটন মিয়া (৩০)। তার বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জে।

গৌরীপুর থানার ওসি বোরহান উদ্দিন বলেন, সিলেট থেকে পাথরবোঝাই একটি ট্রাক ময়মনসিংহে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা কিশোরগঞ্জগামী চিড়াবোঝাই আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই ট্রাকের চালক গুরুতর আহত হয়। পরে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে এসে চালকদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসক চিড়ার ট্রাকের চালক ক্যাপ্টেন মিয়াকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, আহত চালক লিটন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন