© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুমিল্লা মেডিকেলে ৮ ঘণ্টার ব্যবধানে চারজনের মৃত্যু

শেয়ার করুন:
কুমিল্লা মেডিকেলে ৮ ঘণ্টার ব্যবধানে চারজনের মৃত্যু
own-reporter-cumilla
০৫:৫৫ পিএম | ২৭ জুন, ২০২০

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসের ভেতরে স্থাপিত ১৫৪ শয্যার কুমিল্লা কোভিড-১৯ হাসপাতালে আট ঘণ্টার ব্যবধানে চারজন মারা গেছেন। শুক্রবার বিকেলে থেকে রাত পর্যন্ত ওই চার রোগীর মৃত্যু হয়।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসের ভেতরে স্থাপিত ১৫৪ শয্যার কুমিল্লা কোভিড-১৯ হাসপাতালে আট ঘণ্টার ব্যবধানে চারজন মারা গেছেন। শুক্রবার বিকেলে থেকে রাত পর্যন্ত ওই চার রোগীর মৃত্যু হয়।

হাসপাতালের পরিচালক চিকিৎসক মো. মুজিবুর রহমান শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে শুক্রবার বিকেল ৫টার দিকে প্রথম রোগীটি মারা যান। শুক্রবার দুপুরেই তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বুড়িচং উপজেলার বাসিন্দা ওই রোগীর বয়স আনুমানিক ৬০ বছর।

এরপর রাত ৯টার দিকে দ্বিতীয় রোগীটি মারা যান। ওই ব্যক্তি (৬৩) কুমিল্লা নগরের কাপ্তানবাজার এলাকার বাসিন্দা। মারা যাওয়ার সময় তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। তিনি গত মঙ্গলবার এ হাসপাতালে ভর্তি হন।

এরপর সদর দক্ষিণ উপজেলার ৬৫ বছরের এক ব্যক্তি রাত ১১টার দিকে এবং আদর্শ সদর উপজেলার বিবিরবাজার এলাকার ৪০ বছরের এক ব্যক্তি রাত ১টার দিকে মারা যান। এই দুজনই শুক্রবার দুপুরে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

হাসপাতালের পরিচালক মো. মুজিবুর রহমান বলেন, শুক্রবার বিকেলে থেকে রাত পর্যন্ত সাত ঘণ্টার ব্যবধানে চারজন রোগী মারা গেছেন। গত এপ্রিল থেকে এ পর্যন্ত এ হাসপাতালে মারা গেছেন ১১২ জন। এর মধ্যে করোনা পজিটিভ হয়ে ১৫ জন ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৯৭ জন।

তিনি আরও বলেন, এই মুহূর্তে হাসপাতালে ভর্তি আছেন ১১৩ জন। এর মধ্যে ৩৯ জন করোনা ‘পজিটিভ’ রোগী। অপর ৭৪ জন উপসর্গ নিয়ে ভর্তি আছেন। নতুন করে আজ শনিবার ভর্তি হয়েছেন ২৩ জন।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন