গাজীপুরে করোনায় একজনের মৃত্যু
০৯:৫৮ পিএম | ২৭ জুন, ২০২০
করোনাভাইরাস আক্রান্ত হয়ে গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার রেড জোন এলাকার একজন মারা গেছেন। শনিবার সকালে করোনাভাইরাসের জন্য নির্ধারিত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
প্রয়াত ব্যক্তি কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মুনশুরপুরের বাসিন্দা।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রফিকুল ইসলাম জানান, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ওই ব্যক্তিকে মৃতাবস্থায় হাসপাতালে আনা হয়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ বলেন, কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড ‘রেড জোন’ এলাকা। গত ২৪ জুন ওই বাসিন্দার করোনা উপসর্গ থাকায় নমুনা সংগ্রহ করা হয়। শনিবার নমুনা পরীক্ষার রিপোর্ট আসে তিনি কোভিড-১৯ আক্রান্ত ছিলেন।
টাইমস/এইচইউ