© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনা: ফরিদপুরে আক্রান্ত বেড়ে ১৬৬৬

শেয়ার করুন:
করোনা: ফরিদপুরে আক্রান্ত বেড়ে ১৬৬৬

প্রতীকী ছবি

own-reporter-faridpur
১০:০৮ পিএম | ২৭ জুন, ২০২০

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত এক হাজার ৬৬৬ জনের করোনা শনাক্ত হলো। শনিবার ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন জানান, জেলায় নতুন শনাক্ত ৯০ জনের মধ্যে ফরিদপুর সদরে আছেন ৫৭ জন, ভাঙ্গায় ১৩ জন, নগরকান্দায় আট জন, সদরপুরে সাত জন, বোয়ালমারীতে তিন জন এবং আলফাডাঙ্গা ও চরভদ্রাসনে একজন করে। তাদের মধ্যে ১৯ জন নারী ও ৭১ জন পুরুষ। বলেও জানান সিভিল সার্জন।

তিনি আরও জানান, জেলায় পুলিশের এক পরিদর্শকসহ আট পুলিশ সদস্য, একটি পৌরসভার প্যানেল মেয়রসহ দুই জন, জেলা প্রশাসক কার্যালয়ের দুই কর্মচারী, দুই ব্যাংক কর্মকর্তা, এক নার্স সুপারভাইজারসহ দুই স্বাস্থ্য কর্মী, উপজেলা পরিষদের দুই কর্মচারীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন