চিকিৎসা সেবায় ভিআইপি কালচার চলবে না -ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চিকিৎসা সেবা দেয়ার ক্ষেত্রে সাধারণ মানুষ ও উচ্চবিত্তদের মধ্যে পার্থক্য তৈরি করবেন না। শেখ হাসিনার সরকার ভিআইপি কালচারে বিশ্বাসী নয়। সকল মানুষকে সমান ভাবে চিকিৎসা সেবা দিতে হবে।

রোববার সংসদ ভবন এলাকার সরকারি বাসভবনে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি বলবৎ রেখেছে উল্লেখ করে তিনি আরও বলেন, অপরাধীর কোনো দল নেই। অপরাধী সরকার দলীয় কিংবা যতবড় ক্ষমতাবানই হোক না কেন, তাকে ছাড় দেয়া হবে না

স্বাস্থ্যখাতের অনিয়ম বিষয়ে ওবায়দুল কাদের বলেন, শুধু স্বাস্থ্যখাতেই নয়, যে কোনো খাতের অনিয়ম, অন্যায়, দুর্নীতি রোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স নীতিতে অটল।

স্বাস্থ্যবিভাগের প্রতি দৃষ্টি আকর্ষণ করে সেতুমন্ত্রী বলেন, বিভিন্ন গবেষণা ও গণমাধ্যমের রিপোর্টের মাধ্যমে জানা গেছে যে, করোনায় আক্রান্ত অনেক রোগী নিজ নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। তাই বাড়িতে বসে চিকিৎসা নেয়া রোগীদের সেবা ও প্রয়োজনীয় ডাক্তারি পরামর্শ দিতে টেলিমেডিসিন সেবা ও হটলাইনে সেবার মান বাড়ানোর অনুরোধ করছি।

তিনি আরও বলেন, দেশে বর্তমানে ৬৬টি ল্যাবে করোনা টেস্ট করা হচ্ছে। এ সুবিধা আরও সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। সরকারের পাশাপাশি বেসরকারি হাসপাতালসহ সংশ্লিষ্টদের জনস্বার্থে পিসিআর ল্যাব স্থাপনে উদ্যোগ নেয়ারও আহ্বান জানাচ্ছি।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচন হবে অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো: আমির হামজা Feb 04, 2026
img
যার দেশে ফেরা অদৃশ্য শক্তির ওপর নির্ভর করে, তিনিই জামায়াতকে গুপ্ত বলেন: জাহিদুল ইসলাম Feb 04, 2026
img
নারী কর্মীদের হেনস্থা করা হচ্ছে, অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 04, 2026
img
টি-টোয়েন্টিতে এক নম্বর অলরাউন্ডার এখন সাইম আইয়ুব Feb 04, 2026
img
আমিরের আইডি হ্যাক, ছরওয়ারের বিরুদ্ধে মামলা করছে জামায়াত Feb 04, 2026
img
সম্পর্কের গুঞ্জনে মুখ খুললেন শিল্পার বোন শমিতা শেঠি! Feb 04, 2026
img
আমি প্রথম বিদ্রোহ করেছি, জামায়াত আমিরের বক্তব্য ঠিক আছে : কর্নেল অলি Feb 04, 2026
img
স্মৃতি-পলাশের বিবাহবাসরে গিয়ে কী দেখেন নন্দিশ? Feb 04, 2026
কারিনার তীক্ষ্ণ দৃষ্টি, নেটিজেনদের কটাক্ষ Feb 04, 2026
img
আমরা সন্ত্রাসের রাজনীতি পেছনে রেখে আসছি: হান্নান মাসউদ Feb 04, 2026
img
সুষ্ঠু ভোট হলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ Feb 04, 2026
img
‘মিটু’ নিয়ে কথা হলে ‘পিডোফেলিয়া’ নিয়ে নয় কেন? Feb 04, 2026
img
'এপস্টেইন ফাইল'-এ বিল গেটসের নাম নিয়ে মুখ খুললেন সাবেক স্ত্রী মেলিন্ডা Feb 04, 2026
img
সাতক্ষীরায় বিএনপির ২৮ নেতাকর্মীকে বহিষ্কার Feb 04, 2026
img
কাজের অভাবে বিকল্প পথ খুঁজছেন প্রান্তিক ব্যানার্জি! Feb 04, 2026
img
জামায়াত ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে : মিন্টু Feb 04, 2026
img
যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা দেশপ্রেম শেখাচ্ছে: ডা. জাহিদ Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

গ্রামীণ নারীদের জন্য ‘আমার আয়ের সংসার’ প্রকল্পের ঘোষণা জামায়াতের Feb 04, 2026
img
৩০ ভাগ মানুষ মার্কা নয়, প্রার্থী দেখে ভোট দেবে : রুমিন ফারহানা Feb 04, 2026
img
মোদিকে ঘিরে নজিরবিহীন হট্টগোল, সংসদে বিরোধী নেতাদের তুমুল বিক্ষোভ Feb 04, 2026