© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকা-সিলেট মহাসড়কে ৪ দিন যান চলাচল বন্ধ থাকবে

শেয়ার করুন:
ঢাকা-সিলেট মহাসড়কে ৪ দিন যান চলাচল বন্ধ থাকবে
own-reporter-sylhet
০৬:২২ পিএম | ২৮ জুন, ২০২০

জরুরি মেরামত কাজের জন্য ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর ও কাগজপুর সেতু দিয়ে যান চলাচল চারদিন বন্ধ থাকবে। রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক ও জনপদ বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া।

জরুরি মেরামত কাজের জন্য ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর ও কাগজপুর সেতু দিয়ে যান চলাচল চারদিন বন্ধ থাকবে। রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক ও জনপদ বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া।

এসময় সকল প্রকার যান চলাচলের জন্য বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে সিলেট সড়ক ও জনপদ বিভাগ।

প্রকৌশলী রিতেশ বড়ুয়া জানান, আগামী ৩ জুলাই ভোর ৬টা হতে ৭ জুলাই ভোর ৬টা পর্যন্ত সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর সেতু ও কাগজপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেকস্ল্যাবে মেরামত কাজ হবে। মেরাতম কাজ চলাকালীন সেতু দুটির ওপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।

এজন্য সিলেট থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে সিলেটগামী সকল প্রকার যানবাহনকে বিকল্প পথ হিসেবে শেরপুর-মৌলভীবাজার-রাজনগর-ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। সূত্র: ইউএনবি

টাইমস/এইচইউ

মন্তব্য করুন