© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফরিদপুরে পৃথক স্থান থেকে দুইজনের লাশ উদ্ধার

শেয়ার করুন:
ফরিদপুরে পৃথক স্থান থেকে দুইজনের লাশ উদ্ধার
own-reporter-faridpur
০৮:৩৪ পিএম | ২৮ জুন, ২০২০

ফরিদপুরের ভাঙ্গায় পুকুরে ভাসমান অবস্থায় এক বৃদ্ধার এবং বাড়ি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

ফরিদপুরের ভাঙ্গায় পুকুরে ভাসমান অবস্থায় এক বৃদ্ধার এবং বাড়ি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে উপজেলার ভাঙ্গা বিশ্বরোড মোড় সংলগ্ন উপজেলার পুকুর থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। দুপুরে উপজেলার চুমুরদী গ্রামে কীটনাশক পান করে আত্মহত্যা করা আব্দুর রব নামে অপর ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ভাঙ্গা থানার ওসি মো. শফিকুর রহমান বলেন, স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পরে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এ নিয়ে মামলা করা হবে।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন