© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনায় ময়মনসিংহে বৃদ্ধের মৃত্যু

শেয়ার করুন:
করোনায় ময়মনসিংহে বৃদ্ধের মৃত্যু
own-reporter-mymensingh
০৩:৫৭ পিএম | ২৯ জুন, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ময়মনসিংহের মুক্তাগাছায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার নাম প্রতাপ কর (৭০)। সোমবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ময়মনসিংহের মুক্তাগাছায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার নাম প্রতাপ কর (৭০)।

সোমবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. জাকিউল ইসলাম বলেন, প্রতাপ গত ২৭ জুন হৃদরোগের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরদিন তার করোনাভাইরাস পজিটিভ ধরা পড়ে। রোববার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন