করোনা: নারায়ণগঞ্জে আক্রান্ত ৫০৯১, সুস্থ ২৯৬২ জন
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৭০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হল ৫০৯১ জন। এ ছাড়া এই সময়ে সুস্থ হয়েছে ৪৯১ জনম এ নিয়ে আক্রান্তদের মধ্যে মোট সুস্থ হয়েছেন ২৯৬২ জন। মোট মারা গেছেন ১১৪ জন।
নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৭০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হল ৫০৯১ জন। এ ছাড়া এই সময়ে সুস্থ হয়েছে ৪৯১ জন। এ নিয়ে আক্রান্তদের মধ্যে মোট সুস্থ হয়েছেন ২৯৬২ জন। মোট মারা গেছেন ১১৪ জন।
সোমবার দুপুরে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ এ তথ্য জানান।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ৪৯১ জন সুস্থ হয়েছেন। যা একদিনে সুস্থ হবার রেকর্ড জেলায়। একই সময় জেলায় ৭০ জনের করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে। আর এখন পর্যন্ত জেলায় মোট ৫০৯১ জনের ফলাফলে পজিটিভ এসেছে। এদের মধ্যে জেলায় মোট মৃত্যু হলো ১১৪ জনের, আর সুস্থ হয়েছেন ২৯৬২ জন।
টাইমস/এইচইউ