© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বগুড়ায় ঘুড়ি ওড়াতে গিয়ে বন্ধুর হাতে বন্ধু খুন

শেয়ার করুন:
বগুড়ায় ঘুড়ি ওড়াতে গিয়ে বন্ধুর হাতে বন্ধু খুন

প্রতীকী ছবি

own-reporter-bogura
০২:৫০ পিএম | ৩০ জুন, ২০২০

বগুড়ার শিবগঞ্জে ঘুড়ি উড়াতে গিয়ে বন্ধু ছুরিকাঘাতে অপরবন্ধু খুন হয়েছেন। সোমবার বিকেলে উপজেলার মোকামতলা ইউনিয়নের বোয়ালমারী ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

বগুড়ার শিবগঞ্জে ঘুড়ি উড়াতে গিয়ে বন্ধু ছুরিকাঘাতে অপরবন্ধু খুন হয়েছেন। সোমবার বিকেলে উপজেলার মোকামতলা ইউনিয়নের বোয়ালমারী ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

নিহতের নাম হৃদয় (১৫)। সে পার-আঁচলাই গ্রামের কৃষক আজাহার আলীর ছেলে। আর অভিযুক্তের নাম পিয়াস (১৭)। সে একই গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে।

জানা গেছে, বিকেলে হৃদয় ও তার সহপাঠীরা বোয়ালমারী ব্রিজের কাছে মাঠে ঘুড়ি ওড়াচ্ছিল। এক পর্যায়ে হৃদয় ও পিয়াসের বাগবিতণ্ডা হয়। এ সময় পিয়াস তার হাতে থাকা ধারালো চাকু দিয়ে হৃদয়কে আঘাত করে। এতে হৃদয় আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি এসএম বদিউজ্জামান জানান, বিষয়টি জানার পর ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় পিয়াসের মা পিয়ারা বেগম ও বাবা জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।

টাইমস/ফাতেমা/এইচইউ

মন্তব্য করুন