ফল পুনর্নিরীক্ষণে ময়মনসিংহে জিপিএ-৫ পেল আরও ২০৭ জন

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে নতুন করে ২০৭ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এছাড়া খাতা পুনর্নিরীক্ষণে এই বোর্ডে ৩৬২ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। মঙ্গলবার দুপুরে এসএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. সামছুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, এই বোর্ডে অকৃতকার্য থেকে পাস করেছেন ৫০ জন শিক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছে ২০৭ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ৩ জন অকৃতকার্য থেকে জিপিএ-৫ পেয়েছেন।

তিনি আরও জানান, ময়মনসিংহ বোর্ডের অধীনে প্রথমবারের মত অনুষ্ঠিত হওয়া এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর বোর্ডের ৩‌১ হাজার ৩৩১টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন শিক্ষার্থীরা।

এর আগে বোর্ডের অধীনে ১ হাজার ২৮১ শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩১টি সেন্টারে ১ লাখ ২৪ হাজার ৯৫৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছিল ১ লাখ ১২৫ জন। প্রকাশিত ফলাফলে পাসের হার ছিল ৮০ দশমিক ১৩ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছিলেন ৭ হাজার ৪৩৪ জন শিক্ষার্থী।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
ওয়েবসাইট থেকে হাজারো এপস্টেইন ফাইল সরাল মার্কিন বিচার বিভাগ Feb 04, 2026
img
৭ লাখ ৬৭ হাজার প্রবাসীর ঠিকানায় পৌঁছেছে পোস্টাল ব্যালট Feb 04, 2026
img
১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধের পরিকল্পনা করছে স্পেন Feb 04, 2026
img
নিলামে আরও ১৭১ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক Feb 04, 2026
img
এক্স আইডি হ্যাকিংয়ের ঘটনায় আইনের বাস্তব প্রয়োগ দেখতে চান জামায়াত আমির Feb 04, 2026
img

বরিশালে তারেক রহমানের সমাবেশ

মঞ্চের নিরাপত্তায় বিজিবি-পুলিশ ও ডিবি Feb 04, 2026
img
ফেসবুক ও জিমেইলের ১৪৯ মিলিয়নের বেশি তথ্য ফাঁস Feb 04, 2026
img
বিএনপি প্রার্থীসহ ৬ জনকে শোকজ Feb 04, 2026
img
জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব Feb 04, 2026
img
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হবে, আশাবাদী অশ্বিন Feb 04, 2026
img
গণতন্ত্র পুনরুদ্ধারে আপনারা ভোটকেন্দ্রে যাবেন : সায়মা ফেরদৌস Feb 04, 2026
img
বেলস পার্কে বাড়ছে নেতাকর্মীদের ঢল, মাঠে সাজ সাজ রব Feb 04, 2026
img
ভারতের প্রথম নির্বাচনের ইতিহাস নিয়ে সাইফ ও প্রতীকের নতুন সিনেমা Feb 04, 2026
img
দীর্ঘ ৫৪ বছর পর চাঁদে যাচ্ছে নাসার 'আর্টেমিস-টু' Feb 04, 2026
img
‘কান্তারা’র সাফল্যের পর ঋষভ শেঠির বাজার মূল্য দ্বিগুণ Feb 04, 2026
img
নির্বাচন হবে অবাধ-সুষ্ঠু, এতে কোনো ছাড় নাই: কুমিল্লার জিওসি Feb 04, 2026
img
মেটাননি কোটি টাকার ঋণ, ফের জেলযাত্রা রাজপাল যাদবের Feb 04, 2026
img
থাই নির্বাচনে আলোচনায় সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তন Feb 04, 2026
img
দঙ্গল থেকে থ্রি ইডিয়টস: আমির খানের সাফল্যের রেখা এখনো অদম্য Feb 04, 2026
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় নতুন 'ভেন্যু' চাইছে ইরান Feb 04, 2026