© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নকল ওষুধ-স্যানিটাইজার জব্দ, বরিশালে ৪ ফার্মেসিকে জরিমানা

শেয়ার করুন:
নকল ওষুধ-স্যানিটাইজার জব্দ, বরিশালে ৪ ফার্মেসিকে জরিমানা
own-reporter-barisal
০৬:২৫ পিএম | ৩০ জুন, ২০২০

বরিশালে অভিযান চালিয়ে বিভিন্ন কোম্পানির নকল ওষুধ ও হ্যান্ড স্যানিটাইজার জব্দ করা হয়েছে। এ সময় চার ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বরিশালে অভিযান চালিয়ে বিভিন্ন কোম্পানির নকল ওষুধ ও হ্যান্ড স্যানিটাইজার জব্দ করা হয়েছে। এ সময় চার ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সকালে বরিশাল নগরের কাঠপট্টি এলাকায় র‍্যাব-৮ এর সহযোগিতায় জেলা প্রশাসন ও ওষুধ প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমানের নেতৃত্বে অভিযানে প্রায় ২ লাখ টাকা মূল্যমানের নকল, মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ ও হ্যান্ড স্যানিটাইজার জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালনকারী বরিশালের ড্রাগ সুপার অদিতি স্বর্ণা জানান, নকল ও মেয়াদোত্তীর্ণ এসব হ্যান্ড স্যানিটাইজার ও ওষুধ বিক্রির অপরাধে কাঠপট্টি এলাকার নূর মেডিক্যাল হলকে ২০ হাজার টাকা, মীম মেডিক্যাল কর্নারকে ৫ হাজার টাকা, স্বপ্নীল মেডিক্যাল হলকে ৫ হাজার টাকা এবং আরমান মেডিক্যাল হলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা নকল ওষুধ ও স্যানিটাইজার ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান জানান, বরিশালে নকল ও অনুমোদনহীন ওষুধের বিস্তার রোধে জেলা প্রশাসকের নির্দেশনায় এর আগেও দু’টি অভিযান পরিচালনা করে প্রায় ১০ কোটি টাকার ওষুধ জব্দ করে ধ্বংস করা হয়েছে, কারাদণ্ড দেওয়া হয়েছে ৪ জনকে, সিলগালা করা হয়েছে কারখানা। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন