বিএসএফের সঙ্গে তর্ক করায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বেপরোয়া ভাব থামছেই না। প্রতিদিনই কোনো না কোনো বাংলাদেশীকে নির্বিচারে গুলি করে হত্যা করছে বিএসএফ। এ নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া দেখানো হচ্ছে না। এতে করে আরও পেয়ে বসেছে বিএসএফ। সীমান্তে বেড়েই চলেছে বিএসএফের বর্বরতা।

এবার আরও এক বর্বরতার নজির গড়েছে বিএসএফ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে পাখি শিকারে যাওয়া এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে তারা।

নিহত জাহাঙ্গীর শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের আইনাল হকের ছেলে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, শনিবার সকাল ১০টার দিকে তেলকুটি সীমান্ত ফাঁড়িসংলগ্ন এলাকায় মাঠে পাখি ধরার জন্য অবস্থান করছিলেন জাহাঙ্গীর। এ সময় ভারতের চুরিঅনন্তপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে জেরা করেন। এসময় জাহাঙ্গীর বিএসএফের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।

জাহাঙ্গীর পাখি শিকারের কথা বললেও বিএসএফ সদস্যরা তাকে চোরাকারবারি বলে আখ্যা দিয়ে মারধর শুরু করে। এসময় জাহাঙ্গীরকে গুলি করে হত্যা করে বিএসএফ।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার ভোরে বেনাপোলের ধান্যখোলা সীমান্তে রিয়াজুল নামে এক যুবককে গুলি করে হত্যা করে বিএসএফ। প্রায় প্রতিদিনই সীমান্তে হত্যাকাণ্ড সংঘটিত করছে ভারতীয় বাহিনী।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
শিল্পকলা একাডেমি আইনের কিছু সংশোধন করে গেজেট প্রকাশ Feb 04, 2026
img
নেপালকে হারিয়ে ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ Feb 04, 2026
img
‘জালেম’ মিডিয়া কর্মীর মুখোশ খুলবেন ফারিন খান! Feb 04, 2026
img
শিক্ষা বোর্ডের আপিল কমিটির শুনানিতে ২২ শিক্ষক-কর্মচারীকে তলব Feb 04, 2026
img
নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ Feb 04, 2026
img
তৃতীয় বার ভারতী মা হতে চান কিনা, সেই প্রশ্নের জবাবে কী বললেন কমেডি ক্যুইন? Feb 04, 2026
img
বড়দের নিয়ে সুর তুলেছে শিশুশিল্পী মৃন্ময়ী মেঘা Feb 04, 2026
img
বাংলাদেশের বিশ্বকাপ না খেলা প্রসঙ্গে মুখ খুললেন সালাউদ্দিন Feb 04, 2026
img
শাকিবের অবস্থান অনেক উর্ধ্বে : অপু বিশ্বাস Feb 04, 2026
img
বাঁশির ফুঁয়ে উষ্ণতা ছড়ানো বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় নারী ফুটবল রেফারি Feb 04, 2026
img
ইউক্রেনীয় ওয়েবসাইটের ‘কিল লিস্টে’ ফিফা সভাপতির নাম! Feb 04, 2026
img
শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য জুলুম করা যাবে না: সারজিস আলম Feb 04, 2026
img
ভোলা-বরিশাল সেতু নির্মাণের জন্য তারেক রহমানের কাছে দাবি জানালেন পার্থ Feb 04, 2026
ভোলায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখলেন শিবির সভাপতি সাদ্দাম . Feb 04, 2026
img
ব্যস্ত শিডিউলের মাঝেও বিয়ের আসরে হাজির দেব! Feb 04, 2026
ফরিদপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা যা বললেন তারেক রহমান| Feb 04, 2026
img
৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ধানের শীষ প্রার্থী ববি হাজ্জাজ Feb 04, 2026
img
ঢাকা-১৬ আসনে যৌথ বাহিনীর টহল জোরদার Feb 04, 2026
img
নির্বাচনের আগে-পরে ৭ দিন আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ দায়িত্বে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 04, 2026
img
দীর্ঘদিন পর শাহরুখের ‘ডন’ ফ্র্যাঞ্চাইজিতে প্রিয়াঙ্কা চোপড়া! Feb 04, 2026