ঈদের আগেই শ্রমিকের বেতন-ভাতা পরিশোধ করুন: কাদের

ঈদুল আজহার আগেই পোশাক শিল্পসহ অন্যান্য ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া কারখানা মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, শ্রমিকদের প্রতি সহমর্মিতা দেখান। মানুষের পাশে দাঁড়ান।

শনিবার সকালে নিজের সরকারি বাসভবনে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ব্রিফিংয়ে সেতুমন্ত্রী বলেন, ঈদুল আজহার তিন দিন আগে থেকে সড়ক-মহাসড়কে পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান বন্ধ রাখা হবে। তবে কৃষি, শিল্প ও রফতানিমুখী পণ্য, চিকিৎসা সরঞ্জাম, ত্রাণ, জ্বালানী, ওষুধ, খাদ্যদ্রব্য, পচনশীল পণ্যসহ জরুরি সার্ভিসের পরিবহন চালু থাকবে।

মন্ত্রী জানান, ঈদের আগে-পরে মোট আট দিন সড়ক-মহাসড়ক সংলগ্ন সিএনজি স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা থাকবে।

কোরবানির পশুর হাট বসানোর বিষয়ে মন্ত্রী বলেন, সড়ক-মহাসড়কের ওপরে কিংবা আশপাশে পশুরহাট বসানো যাবে না। এক্ষেত্রে অনলাইনে পশু বেচা-কেনার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

কোরবানির পশুরহাটে ফিটনেসবিহীন যানবাহন চলাচলের বিষয়ে তিনি বলেন, এরই মধ্যে ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ধর্মীয় অনুভূতির পাশাপাশি কোরবানি ঈদ দেশের অর্থনীতির সঙ্গে জড়িত। এই ঈদকে কেন্দ্র করে অনেক মানুষের জীবন ও জীবিকা নির্ভর করে। পশুপালন, খামার পরিচর্যা, পশুর চামড়া রপ্তানিসহ ঈদ-অর্থনীতি দেশের সার্বিক অর্থনৈতিক প্রবাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ব্রিফিংয়ে ওবায়দুল কাদের আরও বলেন, শেখ হাসিনার সরকার দেশের অর্থনীতির প্রতিটি খাত চাঙ্গা রাখতে ২০২০-২১ অর্থবছরের বাজেটে প্রণোদনাসহ নানামুখী উদ্যোগ নিয়েছে। যার সুফল দেশের মানুষ অচিরেই ভোগ করবে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
কুমিল্লায় আগুন, ২৫ দোকান পুড়ে ছাই Feb 03, 2026
img
নির্বাচনী সভায় যাওয়ার পথে বালু ফেলে বাধার অভিযোগ শামা ওবায়েদের Feb 03, 2026
img
ভারত ম্যাচ বয়কটে পাকিস্তানের লোকসান কত হতে পারে? Feb 03, 2026
img
এপস্টেইন তদন্তে সাক্ষ্য দিতে সম্মত বিল ও হিলারি ক্লিনটন Feb 03, 2026
দুই দিনের জেলে জীবনের বড় শিক্ষা Feb 03, 2026
img
দামি ডায়েট নয়, ঘরোয়া খাবারেই বাজিমাত! হৃতিকের ফিটনেস প্লেটে কী থাকে? Feb 03, 2026
img
মুহূর্তেই ধ্বংস হওয়া সভ্যতার অজানা ইতিহাস Feb 03, 2026
img
চুল পড়া কমাতে বিশেষ হেয়ার প্যাক ব্যবহার করেন জাহ্নবী! Feb 03, 2026
img
মালয়েশিয়ায় মানবপাচারে জড়িত ১৯ বাংলাদেশি আটক Feb 03, 2026
img
আজ দুপুরে খেলাফত মজলিসের ইশতেহার ঘোষণা Feb 03, 2026
img
মালাইকা নন, ‘চল ছাঁইয়া ছাঁইয়া’ গানে পরিচালকের প্রথম পছন্দের তালিকায় ছিলেন অন্য কেউ! Feb 03, 2026
img
ইস্তাম্বুলে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান Feb 03, 2026
img
৫ আগস্টের পর কারও নামে মামলা দেইনি : নুরুল হক নুর Feb 03, 2026
img
হাসপাতালে ভর্তি পরিচালক রাজা সেন Feb 03, 2026
img
ময়মনসিংহসহ তিন জেলায় আজ জামায়াত আমিরের নির্বাচনি জনসভা Feb 03, 2026
img
ফুটপাত থেকে বিরাট বাংলো বাড়ি,পুরোনো দিনের অভিজ্ঞতার কথা জানালেন জাভেদ-শাবানা Feb 03, 2026
img
আমরা দিলাম ছোট ছোট জিনিস, ওরা দেয় বেহেশতের টিকিট : আসাদুল হাবিব দুলু Feb 03, 2026
img
দেব ও শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন অভিনেত্রী জ্যোতির্ময়ী Feb 03, 2026
img
ইরানের ইউরেনিয়াম সংরক্ষণে আগ্রহী রাশিয়া Feb 03, 2026
img
‘বিসিসিআই মুস্তাফিজ ইস্যু ভালোভাবে সামলাতে পারলে এত বিশৃঙ্খলা হতো না’ Feb 03, 2026