© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনায় স্থগিত যশোর-বগুড়ার উপনির্বাচন ১৪ জুলাই

শেয়ার করুন:
করোনায় স্থগিত যশোর-বগুড়ার উপনির্বাচন ১৪ জুলাই

ফাইল ছবি

own-reporter
০৬:৫২ পিএম | ০৪ জুলাই, ২০২০

আগামী ১৪ জুলাই যশোর-৬ ও বগুড়া-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। শনিবার বিকালে কমিশন সভায় এই দুই আসনে উপনির্বাচনের ভোটগ্রহণের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর।

তিনি বলেন, ১৪ জুলাই আটকে থাকা এ দুটি উপনির্বাচন হবে। নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছেন। সব ধরনের স্বাস্থ্য বিধি মেনে এ উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, করোনাভাইরাস মহামারীর মধ্যে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে ১৮০ দিনের মধ্যে উপনির্বাচন দুটি করতে হচ্ছে বলে কমিশন সিদ্ধান্ত দিয়েছে। আমরা সব ধরনের অব্যাহতি দিয়েছি। প্রথম ৯০ দিনের পরের ৯০ দিন, এই ১৮০ দিনের মধ্যে করতেই হচ্ছে।

বিকাল ৩টায় নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে এ সভায় চার নির্বাচন কমিশনার, জ্যেষ্ঠ সচিব উপস্থিত ছিলেন।

এর গত ১৮ জানুয়ারি সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুতে বগুড়া-১ এবং ২১ জানুয়ারি ইসমাত আরা সাদেকের মৃত্যুতে যশোর-৬ আসন শূন্য হয়। সংসদীয় আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিন এবং দৈব-দুর্বিপাকের কারণে সম্ভব না হলে আরও ৯০ দিন- সব মিলিয়ে ১৮০ দিনের মধ্যে ভোট করার বাধ্যবাধকতা রয়েছে।

গত ২৯ মার্চ এই দুটি উপনির্বাচন হওয়ার কথা ছিল। করোনাভাইরাস সঙ্কটের কারণে ভোটের সপ্তাহখানেক আগে স্থগিত করা হয় নির্বাচন। একইসঙ্গে আটকে আছে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনও।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন