© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনায় মৃতের সংখ্যা ২৩০০ ছাড়াল

শেয়ার করুন:
করোনায় মৃতের সংখ্যা ২৩০০ ছাড়াল

ফাইল ছবি

central-desk
০৩:০২ পিএম | ১১ জুলাই, ২০২০

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাড়াল ২ হাজার ৩০৫ জন।

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাড়াল ২ হাজার ৩০৫ জন।

শনিবার অনলাইন হেলথ বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

ব্রিফিংয়ে ডা. নাসিমা আরও জানান, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৮৬ জন নতুন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাড়াল ১ লাখ ৮১ হাজার ১২৯ জন।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১ হাজার ৬২৮ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হলেন ৮৮ হাজার ৩৪ জন।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন