© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরিকে ফেরত পাঠাতে পারে যুক্তরাষ্ট্র

শেয়ার করুন:
বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরিকে ফেরত পাঠাতে পারে যুক্তরাষ্ট্র
own-reporter
০৩:১৬ পিএম | ২৬ জুলাই, ২০২০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী রাশেদ চৌধুরীকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হতে পারে। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার এমনই আভাস দিয়েছেন। গত শুক্রবার মার্কিন ম্যাগাজিন পলিটিকোর এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী রাশেদ চৌধুরীকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হতে পারে। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার এমনই আভাস দিয়েছেন।

গত শুক্রবার মার্কিন ম্যাগাজিন পলিটিকোর এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জুনের শেষের দিকে অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার ৪০ বছর পুরনো মামলার কার্যক্রম আবারও শুরু করেছেন। এসব মামলার মধ্যে রয়েছে, একজন রাষ্ট্রপতির হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি ও বাংলাদেশের সামরিক বাহিনীর এক সাবেক কর্মকর্তার রাজনৈতিক আশ্রয়ের মামলা। যে বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সঙ্গে দীর্ঘ আইনি লড়াই এখনো চলছে।

উইলিয়াম বারের বরাত দিয়ে পলিটিকো জানিয়েছে, গত ১৫ বছর এই মামলার কার্যক্রম বন্ধ ছিল। তবে এতদিন পরে এসে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনজীবীরা মনে করছেন, এই মামলার কার্যক্রম শুরু হওয়ায় জনগণকে এই বার্তা দেয়া হলো যে, আসলেই কারা যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় পেয়েছেন।

আইনজীবীরা আরও মনে করেন, বছরের পর বছর সফলভাবে আইনি লড়াই চালিয়ে যাওয়ার পরও হঠাৎ করে যে কারো বিরুদ্ধে রায় চলে আসতে পারে।

কাজেই নতুন করে যুক্তরাষ্ট্রে এসব মামলা নিয়ে কাজ শুরু হলে রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফিরিয়ে আনা সহজ হবে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন