© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মারা গেলেন এমপি ইসরাফিল আলম

শেয়ার করুন:
মারা গেলেন এমপি ইসরাফিল আলম
central-desk
০৯:৩১ এএম | ২৭ জুলাই, ২০২০

করোনাভাইরাস থেকে সেরে ওঠার পর ফুসফুসের জটিলতা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৫৪ বছর বয়সী ইসরাফিল আলম গত কয়েকদিন ধরে রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। সোমবার সকাল ৬টা ২০ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তার বড় মেয়ে ইসরাত সুলতানা।

করোনাভাইরাস থেকে সেরে ওঠার পর ফুসফুসের জটিলতা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

৫৪ বছর বয়সী ইসরাফিল আলম গত কয়েকদিন ধরে রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। সোমবার সকাল ৬টা ২০ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তার বড় মেয়ে ইসরাত সুলতানা।

ইসরাফিল আলমের করোনাভাইরাস ধরা পড়ে ৬ জুলাই। ওই সময় তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। একটু সুস্থ হয়ে উঠলে ঢাকার বাসায় চলে যান ইসরাফিল। ১৫ জুলাই নমুনা পরীক্ষায় তার করোনাভাইরাস নেগেটিভ আসে। পরে শ্বাস-প্রশ্বাসে সমস্যা বেড়ে গেলে ১৭ জুলাই আবারও স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় ইসরাফিল আলমকে।

ইসরাফিল আলম ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য হন। সেই সংসদে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ছিলেন তিনি। বর্তমান সংসদে ওই কমিটির পাশাপাশি বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য হিসেবে আছেন তিনি।

ইসরাফিল আলম রাণীনগর উপজেলার গোনা ইউনিয়নের ঝিনা গ্রামে ১৯৬৬ সালে জন্মগ্রহণ করেন। তিতাস গ্যাস কোম্পানিতে মিটার রিডার হিসেবে তিনি দীর্ঘদিন চাকরি করেছেন। ঢাকা মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বেও ছিলেন ইসরাফিল।

 

টাইমস/জিএস

মন্তব্য করুন