নারীঘটিত বিরোধ : বগুড়ায় ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত

বগুড়া শহরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত স্বেচ্ছাসেবক লীগ নেতা রোকনুজ্জামান রনি নিহত হয়েছেন। তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক ছিলেন। তিনি বগুড়া শহরের মালগ্রাম এলাকার শাহাদাত হোসেন সাজুর ছেলে।

রোববার মধ্য রাতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত রনির স্বজনরা জানায়, গত ১৮ জুলাই সন্ধ্যার দিকে স্থানীয় মাদক ব্যবসায়ী আবদুস সোবহান তার সহযোগীদের নিয়ে রনির বাড়ির সামনে আসেন। তারা মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে রনিকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। রনির ভাগ্নে ছন্দকেও ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা।

পরে রক্তাক্ত অবস্থায় রনি ও তার ভাগ্নেকে মোটরসাইকেলে তুলে নিয়ে পার্শ্ববতী মালগ্রাম দীঘিরপাড় এলাকায় ফেলে দেয় সন্ত্রাসীরা। সেখান থেকে স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় ১৯ জুলাই রনির বড় বোন শারমিন আকতার রুমা সদর থানায় সোবহান, নোমান, রাকিবসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার পরে পুলিশ অভিযুক্ত রাকিবকে গ্রেপ্তার করে।

মামলার বাদি শারমিন আকতার রুমা বলেন, গত রমজান মাসে শহরের বাঁদুড়তলা থেকে আমার ছেলের (আহত ভাগ্নে ছন্দ) দুই বন্ধু আমাদের বাড়িতে বেড়াতে আসেন। পাড়ায় বান্ধবীদের সঙ্গে আড্ডা দেয়া নিয়ে মালগ্রামের নোমান ও রাকিবের সঙ্গে ওই সময় তাদের বাকবিতণ্ডা হয়। এরপর থেকে মামলার প্রধান আসামি সোবহান আমার ভাই স্বেচ্ছাসেবক লীগ নেতা রনি ও ছেলেকে নানা ভাবে হুমকি ধামকি দিয়ে আসছিলো। এরই জেরে তারা আমার ভাই ও ছেলেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করেছে।

এ ব্যাপারে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত বলেন, পুলিশের কথিত সোর্স, মাদক ব্যবসায়ী ও সাবেক শিবির ক্যাডার আবদুস সোবহান এ হামলায় জড়িত। তাকে অবিলম্বে গ্রেপ্তার করা না হলে সাংগঠনিক ভাবে কঠোর কর্মসূচী দেয়া হবে।

এ ঘটনায় বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, সোবহান পুলিশের সোর্স নন। নারীঘটিত বিষয়ে মারপিটের ঘটনা মীমাংসা করা নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ক্লান্ত দেহে বাসায় ফিরি, পকেটে থাকে ভালোবাসার নীরব দলিল: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজ ঠেকানোর কার্ড দেন : সারোয়ার তুষার Feb 06, 2026
img

ওসমান হাদি হত্যা

জাতিসংঘকে তদন্তের ‘প্রস্তাব দেবে সরকার’ Feb 06, 2026
img
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নারায়ণগঞ্জে জামায়াত প্রার্থীকে জরিমানা Feb 06, 2026
img
ভোটের পর ভ্যালেন্টাইন উদযাপনের কথা জানালেন অপু বিশ্বাস Feb 06, 2026
img

ইউরোপিয়ান ফুটবল

সবচেয়ে বেশি খরচ করা ক্লাবের তালিকায় শীর্ষে ম্যানসিটি Feb 06, 2026
img
ভবিষ্যত রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবেন না শেখ হাসিনা: মির্জা ফখরুল Feb 06, 2026
img
ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি মার্চের মাঝামাঝি স্বাক্ষরিত হবে Feb 06, 2026
img
দাঁড়িপাল্লার প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী Feb 06, 2026
img
তারেক রহমানকে বিদিশা এরশাদের খোলা চিঠি Feb 06, 2026
img
খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও আ. লীগ নেতা রফিকুল আলম গ্রেফতার Feb 06, 2026
img
ক্ষমতায় গেলে আমরা স্বর্ণের বাংলা নির্মাণ করব: চরমোনাই পীর Feb 06, 2026
img

নারায়ণগঞ্জ-৪

স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের বিরুদ্ধে আদালতে মামলা Feb 06, 2026
img
বিএনপি ছাড়া উন্নয়ন পরিকল্পনা আর কেউ দেয়নি : হুমায়ুন কবির Feb 06, 2026
img
বিগ ব্যাশে ১৫ উইকেট নিয়েও সন্তুষ্ট নন রিশাদ, জানালেন কারণ Feb 06, 2026
img
পর্যটক ভিড় নিয়ন্ত্রণে জাপানের ঐতিহ্যবাহী ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল Feb 06, 2026
img
চাঁদপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫ Feb 05, 2026
img
জামায়াত নেতারা মনে করেন জান্নাত তাদের পৈতৃক সম্পত্তি: রাশেদ খান Feb 05, 2026
img
যশোরে নারীকে হেনস্তার ঘটনায় ৭ জনকে তলব Feb 05, 2026
img
পুরো দেশ ও জাতি সশস্ত্র বাহিনীর দিকে তাকিয়ে আছে: নৌবাহিনী প্রধান Feb 05, 2026