© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আনোয়ারায় বাস চাপায় বড় ভাই নিহত, ছোট ভাই গুরুতর আহত

শেয়ার করুন:
আনোয়ারায় বাস চাপায় বড় ভাই নিহত, ছোট ভাই গুরুতর আহত

প্রতীকী ছবি

own-reporter-chattogram
০৪:১৮ পিএম | ২৭ জুলাই, ২০২০

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মোটরসাইকেলে বাসের চাপায় এক ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর ভাই। সোমবার সকাল সাড়ে সাতটার দিকে কোরীয় রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (কেইপিজেড) একটি জুতার কারখানার ২ নম্বর গেইটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম পারভেজ উদ্দিন শাহ (২৪)। আর আহত হয়েছেন তার ছোট ভাই রায়হান উদ্দিন শাহ (১৮)। তারা দুজনেই উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর গুয়াপঞ্চক শাহবাড়ির মো. আনোয়ার হোসেন শাহের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে করে কেইপিজেডের কারখানায় যাচ্ছিলেন দুইভাই। এসময় কারখানায় প্রবেশের সময় একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে সেটি বাসের নিচে চলে যায়। এতে দুই ভাই গুরুতর আহত হয়। পরে শ্রমিকেরা আহত দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করেন। আর গুরুতর আহত রায়হানকে হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, এ ঘটনায় বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন