© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজশাহীতে নিখোঁজের একদিন পর মিলল নারীর লাশ

শেয়ার করুন:
রাজশাহীতে নিখোঁজের একদিন পর মিলল নারীর লাশ

প্রতীকী ছবি

own-reporter-rajshahi
০৫:৪৪ পিএম | ২৭ জুলাই, ২০২০

রাজশাহীর পবা উপজেলায় নিখোঁজের একদিন পর এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আম্বিয়া বেগম (৪০)। নিহত আম্বিয়া দামকুড়া থানাধীন গোবিন্দপুর এলাকার রেজাউল ইসলামের স্ত্রী। তিনি দুই ছেলে ও এক মেয়ের জননী।

সোমবার সকালে উপজেলার গোবিন্দপুর এলাকা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার গোলাম রুহুল কুদ্দুস।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দিবাগত রাত ১০টার দিকে নিখোঁজ হন আম্বিয়া। এরপর খোঁজাখুঁজি করে একদিন পেরিয়ে গেলেও খুঁজে পাওয়া যাচ্ছিল না তাকে। সোমবার ভোরে তার বাড়ির পাশের খড়ের পালা থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। এরপর খড়ের পালায় তার শরীরের একাংশ দেখা গেলে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।

নিহত আম্বিয়ার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। মরদেহ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্তের পর নিকটাত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান অতিরিক্ত উপকমিশনার গোলাম রুহুল কুদ্দুস।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন