© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘সুখবর দেব শিগগিরই, বিনামূল্যে ইন্টারনেটের পরিকল্পনা’

শেয়ার করুন:
‘সুখবর দেব শিগগিরই, বিনামূল্যে ইন্টারনেটের পরিকল্পনা’
district-correspondent
০৮:৩৪ পিএম | ২৭ জুলাই, ২০২০

সোমবার সন্ধ্যায় চাঁদপুর শহরের নতুনবাজারস্থ কদমতলা এলাকায় ভাষাবীর এমএ ওয়াদুদ ট্রাস্টের নামে বরাদ্দকৃত ফ্ল্যাটে আরটি পিসিআর ল্যাব উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, করোনা পরিস্থিতির কারণে খুব শিগগিরই সুখবর পেতে যাচ্ছেন শিক্ষার্থীরা। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও এতে শিক্ষার্থীরা ক্ষতির মুখে পড়বে না। তাদের যাতে কোনো ধরণের সমস্যা তৈরি না হয়, সেই দিক লক্ষ্য রেখেই সরকার চিন্তাভাবনা করছে। আমরা মনে করছি, যথাযথ সময়ের মধ্যেই আমরা আমাদের সিলেবাস শেষ করতে পারবো। অনলাইনে পরীক্ষা দেয়ারও নানারকম ব্যবস্থা করছি। খুব শীঘ্রই সুখবর পাবে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের জন্য ইন্টারনেট বিনামূল্যে অথবা স্বল্প মূল্যে করার চেষ্টা চলছে।

সোমবার সন্ধ্যায় চাঁদপুর শহরের নতুনবাজারস্থ কদমতলা এলাকায় ভাষাবীর এমএ ওয়াদুদ ট্রাস্টের নামে বরাদ্দকৃত ফ্ল্যাটে আরটি পিসিআর ল্যাব উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম ভেটেনারি এনিমেল বিশ্ববিদ্যালয়ের ভিসি গৌতম বুদ্ধ দাশ। এছাড়া জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. জামাল সালেহ উদ্দীন আহমেদ, শিক্ষামন্ত্রীর বড়ভাই ডা. জেআর ওয়াদুদ টিপুসহ চিকিৎসকসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম ভেটেনারি এনিমেল বিশ্ববিদ্যালয় ও চাঁদপুর মেডিকেল কলেজের সহযোগিতা নিয়ে শিক্ষামন্ত্রীর বাবা, প্রয়াত ভাষাবীর এমএ মেমোরিয়াল ফাউন্ডেশন চাঁদপুরে এই আরটি পিসিআর ল্যাব স্থাপিত হয়। এতে মঙ্গলবার থেকে করোনা রোগীদের নমুনা পরীক্ষা শুরু হবে। শুধু চাঁদপুর নয়, আশপাশের জেলার রোগীরাও এই সুবিধা পাবে।

 

টাইমস/জেকে/এইচইউ

মন্তব্য করুন