© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সজীব ওয়াজেদ জয় অনলাইন র‍্যাপিড দাবা টুর্নামেন্টের উদ্বোধন

শেয়ার করুন:
সজীব ওয়াজেদ জয় অনলাইন র‍্যাপিড দাবা টুর্নামেন্টের উদ্বোধন
own-reporter
০৪:৪২ পিএম | ২৮ জুলাই, ২০২০

প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫০তম জন্মদিন উপলক্ষে অনলাইন র‍্যাপিড দাবা টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

মঙ্গলবার দুপুরে বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি এবং কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাতের উদ্যোগে গোল্ডেন স্পোটিং ক্লাব এ প্রতিযোগিতার আয়োজন করেছে।

টুর্নামেন্টের উদ্বোধনকালে আইজিপি বলেন, সজীব ওয়াজেদ জয় বঙ্গবন্ধুর পরিবারের একজন সফল ব্যক্তি। তার জন্মদিনকে সামনে রেখে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

খেলোয়াড়দের সুস্থতা ও সাফল্য কামনা করে আইজিপি আশা প্রকাশ করেন, বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার, আন্তর্জাতিক মাস্টার, ফিদে মাস্টার, জাতীয় পর্যায়ের দাবা খেলোয়াড় ও জাতীয় মহিলা দাবা খেলোয়াড়দের সমন্বয়ে এ প্রতিযোগিতা অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য হবে। এসময় তিনি এ আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

নয় রাউন্ড সুইস পদ্ধতির এ খেলায় প্রাইজমানি রাখা হয়েছে দেড় লাখ টাকা। এছাড়া বিজয়ীদের প্রত্যেককে বঙ্গবন্ধুর লেখা বই 'অসমাপ্ত আত্মজীবনী' ও 'কারাগারের রোজনামচা' এবং সজীব ওয়াজেদ জয়ের ৫০তম জন্মদিনের স্মারকগ্রন্থ 'মুজিব থেকে সজীব' উপহার দেয়া হবে।

উল্লেখ্য, আইজিপি ড. বেনজীর আহমেদ বাংলাদেশ দাবা ফেডারেশনে এবং সাউথ এশিয়ান চেস কাউন্সিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন