খাদ্যঘাটতি মোকাবিলায় সর্বোচ্চ সচেষ্ট সরকার -প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা সংকটে দেশে যেন খাদ্য ঘাটতি না হয় সে জন্য সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে। তিনি বলেন, নগদ অর্থ সহায়তা, সার-কীটনাশক বিতরণ, উন্নত বীজ সরবরাহসহ কৃষি উপকরণ বিতরণের কাজও শুরু হয়েছে। করোনা প্রাদুর্ভাবের কারণে দেশের কৃষিখাতে যেন কোনো ভাবেই কোনো প্রভাব না পড়ে সে ব্যাপারে সরকার সতর্ক রয়েছে।

মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভার সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এসব বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বৈশ্বিক মহামারী করোনাভাইরাস অন্য সব দেশের মত আমাদেরও অনেকটা পিছিয়ে দিয়েছে। তারপরও আমাদের কৃষির যে অগ্রগতি এটা ধরে রাখতে হবে। দেশের মানুষের আর যাই হোক যেন খাদ্যের অভাব না থাকে। আর সেই লক্ষ্য নিয়েই সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। ইনশাআল্লাহ আমরা এই সংকট কাটিয়ে উঠতে সক্ষম হবো।

করোনা সংকটকালীন যারা কৃষকের পাশে দাঁড়িয়েছের তাদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, গত ধান কাটার মৌসুমে আওয়ামী লীগের সহযোগী সংগঠন, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগের নেতাকর্মীরা মাঠে নেমে গিয়েছিল। তারা নিজের হাতে ধান কেটে কৃষকের ঘরে তুলে দিয়েছে। এই কাজ করতে গিয়ে অনেইে কিন্তু করোনাভাইরাসে আক্রান্তও হয়েছেন। অনেকে মৃত্যুবরণও করেছেন। এসময় তিনি মৃতদের রুহের মাগফিরাত কামনা করেন।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের আশাবাদ ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, আমরা এসডিজি অর্জন করবো। বিশেষ করে এসডিজির যে ১৭টি মূল নির্দেশনা রয়েছে। তার মধ্যে যে কয়টা আমাদের দেশের জন্য প্রযোজ্য আমরা সেগুলো নিয়ে কাজ করব। ঠিক যে কয়টা বিষয় আমাদের দেশের জন্য প্রয়োজন, সেগুলো আমাদের অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সংযুক্ত করে নিয়েছি। এই পরিকল্পনা বাস্তবায়নের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ যথাসময়েই আমরা এসডিজি অর্জন করতে পারবো।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
তারুণ্যের ভাবনাকে আমরা ধারণ করি, মেধানির্ভর বাংলাদেশ গড়ব: সালাহউদ্দিন আহমদ Feb 07, 2026
img
ক্ষমতায় গেলে যত দ্রুত সম্ভব তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহমান Feb 07, 2026
img
১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের ‘বোর্ড অব পিস’- এর প্রথম বৈঠক Feb 07, 2026
img

রেডিও ব্ল্যাকআউটের আশঙ্কা

পৃথিবীর দিকে ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড় Feb 07, 2026
img
কালো টাকা দিয়ে কারাগার থেকে সন্ত্রাসী ছাড়িয়ে আনা হচ্ছে: গোলাম পরওয়ার Feb 07, 2026
img
পিএসএলের নিলামে ৫০ বাংলাদেশি Feb 07, 2026
img
বিশ্ব তাকিয়ে আছে, নির্বাচন ব্যর্থ হলে অজুহাত চলবে না : চট্টগ্রামের ডিসি Feb 07, 2026
img
সিলেটে পৌঁছেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সব একাডেমিক সম্পর্ক ছিন্ন করছে পেন্টাগন Feb 07, 2026
img
সুরের জগতে এক জীবন্ত কিংবদন্তি কে. এস. চিত্রা Feb 07, 2026
img
একটি দল ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে : মাহদী আমিন Feb 07, 2026
img
নিজের একুশে পদক কাকে উৎসর্গ করলেন ববিতা! Feb 07, 2026
img
আগামীকাল থেকে ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু করবে সৌদি আরব Feb 07, 2026
img
চাইলেই অ্যাটাকের ভান করে ছত্রভঙ্গ করে দেওয়া যেতো : আজহারী Feb 07, 2026
img
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে সুকান্ত মজুমদার! Feb 07, 2026
img
দলগুলোর নির্বাচনী ইশতেহার ইতিবাচক হলেও যথেষ্ট নয়: সিপিডি Feb 07, 2026
img
যেকোনো মূল্যে ১২ ফেব্রুয়ারি ভোট হবে: নাসীরুদ্দীন Feb 07, 2026
img
বিনোদন সিনেমা ইউনিভার্সিটি হলে শাকিব হবেন প্রিন্সিপাল: শবনম বুবলী Feb 07, 2026
img
রাজধানীর ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান, কবে কোথায়? Feb 07, 2026
img
ক্ষমতায় গেলে দলের সংসদ সদস্যরা বিনা ট্যাক্সের গাড়ি নেবে না: শফিকুর রহমান Feb 07, 2026