© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনায় বগুড়ায় পাউবোর সাবেক মহাপরিচালকের মৃত্যু

শেয়ার করুন:
করোনায় বগুড়ায় পাউবোর সাবেক মহাপরিচালকের মৃত্যু

প্রতীকী ছবি

own-reporter-bogura
০৬:২৭ পিএম | ২৮ জুলাই, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। আবুল কালাম আজাদের বাড়ি নওগাঁর সদরের পোস্ট অফিস পাড়ায়। তিনি ওই এলাকার মৃত কাবেজ উদ্দিন আহমেদের ছেলে।

মঙ্গলবার সকাল ৮টার দিকে বগুড়ার বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, চাকরি থেকে অবসর গ্রহণের পর তিনি ঢাকাতেই বসবাস করতেন। গত ৫ জুলাই তিনি নওগাঁয় আসেন। এরপর অসুস্থতা বোধ করলে করোনা সন্দেহে গত ১৪ জুলাই তিনি নওগাঁ সিভিল সার্জনের কার্যালয়ে গিয়ে পরীক্ষার জন্য নমুনা দেন। তারপর শ্বাসকষ্ট বেড়ে গেলে ২০ জুলাই রাতে তাকে বগুড়ায় টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের সহকারী নির্বাহী আব্দুর রহিম রুবেল জানান, ২০ জুলাই রাতে আবুল কালাম আজাদকে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির একদিন পর তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানে মঙ্গলবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। পরে কোয়ান্টাম ফাউন্ডেশন বগুড়া শাখার স্বেচ্ছাসেবকদের একটি দল স্বাস্থ্যবিধি মেনে হাসপাতাল চত্বরে জানাজা শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।

পাউবোর নওগাঁ বিভাগের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান খান জানান, আবুল কালাম আজাদ ২০১০ সালে পাউবোর মহাপরিচালক ছিলেন।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন