© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নারায়ণগঞ্জে বাসচাপায় নারীর মৃত্যু

শেয়ার করুন:
নারায়ণগঞ্জে বাসচাপায় নারীর মৃত্যু

প্রতীকী ছবি

own-reporter-narayanganj
০৯:৩৮ পিএম | ২৮ জুলাই, ২০২০

নারায়ণগঞ্জে বিআরটিসি বাসের চাপায় এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম শাহনাজ বেগম (৬০)। মঙ্গলবার দুপুর ১২টায় শহরের আলী আহাম্মদ চুনকা পাঠাগারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহনাজ নারায়ণগঞ্জ রেলস্টেশন এলাকায় ভিক্ষা করতেন ও ভ্রাম্যমাণভাবে বসবাস করে আসছিলেন।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, মঙ্গলবার দুপুরে রাস্তা পারাপারের সময় ওই নারী বিআরটিসি বাসের চাকার নিচে চাপা পড়ে। পরে উদ্ধার করে প্রথমে তাকে ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, বিআরটিসির গাড়িটি আটক করা হয়েছে। তবে চালককে আটক করা যায়নি। এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন