© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রামে ছিনতাই চক্রের ছয় সদস্য গ্রেপ্তার

শেয়ার করুন:
চট্টগ্রামে ছিনতাই চক্রের ছয় সদস্য গ্রেপ্তার
own-reporter-chattogram
১০:০০ পিএম | ২৮ জুলাই, ২০২০

চট্টগ্রামে অভিযান চালিয়ে অজ্ঞান, মলম পার্টি ও সিএনজি অটোরিকশা ছিনতাই চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে নগরীর পুরাতন রেল স্টেশন চত্বর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- আবু তাহের রকি (৩০), মোহাম্মদ সিরাজ (৫৫), মোজাম্মেল হক রাসেল (২৮), নজরুল ইসলাম ফয়সাল (৩০), আজিজুল হক (৪৫) ও মোহাম্মদ রাশেদ (২৮)।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত তিনটি ছোরা, একটি হ্যান্ড ব্যাগ, তিনটি ট্রাভেল ব্যাগ, এপিক্লোন নামক চেতনানাশক ট্যাবলেট ৫৮টি, ছয়টি গুলের কৌটা, ১০টি জুসভর্তি বোতল, আটটি পটেটো চিপস ও পাঁচটি বামের কৌটা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা নগরীর বিভিন্ন এলাকায় মানুষকে টার্গেট করে চোখে মলম, চায়ের সাথে চেতনানাশক ওষুধ খাইয়ে সর্বস্ব হাতিয়ে নিত। এছাড়া চক্রটি সিএনজি অটোরিকশা ভাড়া করে চালককে চেতনানাশক খাইয়ে অটোরিকশা ছিনতাই করে থাকে।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন