© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রংপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, ড্রাইভারসহ দুজন নিহত

শেয়ার করুন:
রংপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, ড্রাইভারসহ দুজন নিহত

ছবি সংগৃহীত

own-reporter-rangpur
০৩:২৬ পিএম | ২৯ জুলাই, ২০২০

রংপুরের মিঠাপুকুর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের ড্রাইভারসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বুধবার সকালে উপজেলার জায়গীরহাট নামক স্থানে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন রংপুর বড়দগরা হাইওয়ে পুলিশের এসআই আফজাল হোসেন।

নিহতরা হলেন- ট্রাকের ড্রাইভার সিরাজুল ইসলাম (৩৫) ও সাইমুদ্দিন (৬০)। তাদের দুজনের বাড়ি বগুড়ায়। অপর আহতের নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

এসআই আফজাল হোসেন জানান, বুধবার সকাল ৯টার দিকে রংপুর থেকে একটি মালবোঝাই ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিলো। এসময় বিপরীত দিকে থেকে অপর একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক ট্রাকের ড্রাইভারসহ তিনজন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করেন।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন