© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল ৩১ আগস্ট পর্যন্ত

শেয়ার করুন:
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল ৩১ আগস্ট পর্যন্ত

ফাইল ছবি

own-reporter
০৬:৪১ পিএম | ২৯ জুলাই, ২০২০

চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে সরকার দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়িয়ে ৩১ অগাস্ট পর্যন্ত বৃদ্ধি করেছে। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে সরকার দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়িয়ে ৩১ অগাস্ট পর্যন্ত বৃদ্ধি করেছে। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি ৩১ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এই সময়ে দেশের সব রকমের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

করোনা প্রাদুর্ভাবের কারণে গত ১৭ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আগামী ৬ আগস্ট সে ছুটি শেষ হচ্ছে। ৩১ জুলাই থেকে ঈদুল আযহার ছুটি শুরু হওয়ায় নতুন করে ছুটি বৃদ্ধির ঘোষণা আজকালই দেয়া হতে পারে।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় গত ১৭ মার্চ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। পরে কয়েক দফা বাড়িয়ে তা ৬ আগস্ট পর্যন্ত বর্ধিত করা হয়। এখন আরকে দফা বাড়িয়ে তা ৩১ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হল।

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ছে, সেপ্টেম্বরে হতে পারে ক্লাস-পরীক্ষা

টাইমস/এইচইউ

মন্তব্য করুন