© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খুলনার তিনবারের সাবেক এমপি নুরুল হকের মৃত্যু

শেয়ার করুন:
খুলনার তিনবারের সাবেক এমপি নুরুল হকের মৃত্যু

শেখ মো. নূরুল হক

own-reporter-khulna
০৭:১৮ পিএম | ২৯ জুলাই, ২০২০

খুলনা-৬ (পাইকগাছা ও কয়রা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট শেখ মো. নূরুল হক মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

খুলনা-৬ (পাইকগাছা ও কয়রা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট শেখ মো. নূরুল হক মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

বুধবার দুপুরে রাজধানীর এক‌টি বেসরকা‌রি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তি‌নি মারা যান বলে জানিয়েছেন তার ছে‌লে ম‌নিরুল ইসলাম।

ম‌নিরুল ইসলাম জানান, গত ৯ জুলাই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন সাবেক এ সাংসদ। এরপর তার উন্নত চি‌কিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। ২৩ জুলাই তার করোনা প‌রীক্ষায় ফলাফল নে‌গে‌টিভ আসে। এ ছাড়াও তিনি বার্ধক্যজনিত নানাবিধ রোগে ভুগছিলেন। দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

তিনি আরও জানান, বৃহস্পতিবার ঢাকা থেকে নুরুল হকের লাশ নিজ বাড়ি পাইকগাছাতে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে দাফন সম্পন্ন হবে।

নুরুল হক বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ছি‌লেন। তি‌নি খুলনা-৬ (পাইকগাছা ও কয়রা) আসন থেকে ১৯৯১, ১৯৯৬ ও ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। মৃত্যুকালে তিনি তিন পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন