© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঈদে চট্টগ্রামে বিনোদনকেন্দ্রে জনসমাগম নিষিদ্ধ

শেয়ার করুন:
ঈদে চট্টগ্রামে বিনোদনকেন্দ্রে জনসমাগম নিষিদ্ধ
own-reporter-chattogram
০৯:১৮ পিএম | ২৯ জুলাই, ২০২০

ঈদুল আজহাকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীর বিনোদন কেন্দ্রগুলোতে জনসমাগম নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

ঈদুল আজহাকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীর বিনোদন কেন্দ্রগুলোতে জনসমাগম নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার মোকাবেলায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে বুধবার নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুবর রহমান।

পুলিশ কমিশনার জানান, করোনা পরিস্থিতিতে গত মার্চ মাস থেকেই বিনোদন কেন্দ্রগুলোতে জনসমাগম নিষিদ্ধ করা হয়। সম্প্রতি আবারো এসব স্পটে পর্যটক ও দর্শনার্থীদের আনাগোনা বাড়ার প্রবণতা দেখা গেছে।

তিনি আরও জানান, ঈদুল আজহাকে কেন্দ্র করে যে কোন ধরনের বড় জনসমাগম করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়াবে এবং পরিস্থিতিকে আরও সংকটাপন্ন করবে। করোনার সংক্রমণ রোধে সরকারের সর্বোচ্চ মহল থেকে বিভিন্ন দিকনির্দেশনা আছে। এ অবস্থায় ঈদুল আজহার দিন এবং এর আগে-পরে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সমুদ্রসৈকত, ফয়’সলেক, নেভাল সৈকতসহ নগরীর সব বিনোদন কেন্দ্রে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন