© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাগেরহাটে ‘বন্দুকযুদ্ধে’ প্রাণ গেল সাবেক ইউপি চেয়ারম্যানের

শেয়ার করুন:
বাগেরহাটে ‘বন্দুকযুদ্ধে’ প্রাণ গেল সাবেক ইউপি চেয়ারম্যানের
district-correspondent
১১:৪১ এএম | ৩০ জুলাই, ২০২০

এবার বাগেরহাটের রামপালে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাবেক ইউপি চেয়ারম্যান নিহত হয়েছেন। নিহত মোস্তফা কামাল

এবার বাগেরহাটের রামপালে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাবেক ইউপি চেয়ারম্যান নিহত হয়েছেন। নিহত মোস্তফা কামাল ওরফে মিনা কামাল খুলনা জেলার রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। তার বাড়ি রূপসার নৈহাটির রাগমারা গ্রামে। বৃহস্পতিবার ভোরে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ডাইভারসনের ভেকটমারী এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। অবৈধ মাদক ব্যবসার ঘটনা কেন্দ্র করে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনি নিহত হয়েছেন বলে রামপাল পুলিশ জানিয়েছে।

রামপাল ওসি মো. দেলোয়ার হোসেন জানান, ভোরে রামপালের ভেকটমারী এলাকায় র‌্যাব ৬-এর সঙ্গে বন্দুকযুদ্ধে তিনি গুলিবিদ্ধ হন। পরে তাকে রামপাল উপজেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠায়। তার শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন