© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শতাধিক দরিদ্রকে ঈদ সামগ্রী দিল ইবি ছাত্রলীগ

শেয়ার করুন:
শতাধিক দরিদ্রকে ঈদ সামগ্রী দিল ইবি ছাত্রলীগ
district-correspondent
০৬:২০ পিএম | ৩০ জুলাই, ২০২০

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে শতাধিক অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ।

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে শতাধিক অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ।

বৃহস্পতিবার বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন 'মৃত্যুঞ্জয়ী মুজীব' ম্যুরালের সামনে এসব সামগ্রী বিতরণ করা হয়।

জানা গেছে, উপহার সামগ্রীর মধ্যে ছিলো- লুঙ্গি, শাড়ি ও মাস্ক। বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্ন কর্মী, নৈশ-প্রহরী, ভ্যানচালক ও ক্যাম্পাস পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার শতাধিক কর্মহীন অসহায়দের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় ইবি শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তৌকির মাহফুজ মাসুদ, সাবেক সহ-সম্পাদক ফয়সাল সিদ্দিকী আরাফাত, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক শেখ মিজানুর রহমান লালন, ছাত্রলীগ নেতা বিপুল খান, আলামিন জোয়ার্দার, হোসাইন মজুমদারসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক শেখ মিজানুর রহমান লালন বলেন, বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে আমরা অসহায় মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এই উদ্যোগ গ্রহণ করেছি৷ এর মাধ্যমে একজন মানুষের মুখে হাসি ফুটাতে পারলেও আমাদের আয়োজন সার্থক হবে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন